“সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা”—এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রধান শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮২টি প্রতিষ্ঠানে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply