1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৬৬ জন সংবাদটি পড়েছেন

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো বন্ধুত্বকে নতুন করে ঝালিয়ে নিতে এই আয়োজন করেন তারা।
বুধবার (১৮ মার্চ) উপজেলার ক্যাফে আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত বন্ধু অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্ত।
ইফতারের আগে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিরে যান স্কুলজীবনের সোনালি দিনে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধুরা বলেন, সময়ের অভাবে সবার সঙ্গে নিয়মিত দেখা না হলেও এমন আয়োজন সম্পর্ককে আরও দৃঢ় করে এবং অতীতের মধুর স্মৃতিগুলোকে নতুন করে জীবন্ত করে তোলে।
শেষে সবাই এমন মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com