1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠিত ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৮ জন সংবাদটি পড়েছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সাধারণ ক্রেতা-ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলাধীন কোনো বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়, সমন্বয়হীন মূল্য নির্ধারণ, মজুতদারি, কালোবাজারি সিন্ডিকেট, ভেজাল বা অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, সরবরাহ ও বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রমজান বাজার মনিটরিং টিমকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন আরও জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com