1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৭ জন সংবাদটি পড়েছেন

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার (সেলু), ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ছানোয়ার হোসেন খাঁ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার (ভুট্টো), পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজীব হোসেন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পাশাপাশি দুই উপজেলার অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে—এটাই প্রত্যাশা।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, এ ধরনের টুর্নামেন্ট জেলার ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত ম্যাচে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় কালিহাতীকে ৪-১ গোলে পরাজিত করে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ বিজয় অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com