1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯০৭ জন সংবাদটি পড়েছেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামী ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে ভূঞাপুর দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বাইতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় মাদ্রাসাটির মোট ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখায়। এতে ১০ পারা গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান, ২০ পারা গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং ৩০ পারা গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে তারা।
বুধবার (৮ এপ্রিল) বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
এতে মোট ৯টি পুরস্কারের মধ্যে ৮টিই অর্জন করে দেওয়ানবাড়ী মাদ্রাসার শিক্ষার্থীরা, যা প্রতিষ্ঠানটির জন্য গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মাদ্রাসাটির মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শহিদুল্লাহ আন্দিপুরি এবং হিফজ শাখার প্রধান হাফেজ মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করতে পারে।
স্থানীয়ভাবে এ সাফল্য প্রশংসিত হয়েছে এবং অনেকে মনে করছেন, এটি ভূঞাপুরে দ্বীনি শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com