1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠিত ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

মোঃ রিমল তালুকদার
  • প্রকাশের তারিখ : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৩ জন সংবাদটি পড়েছেন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছনখোলা উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com