1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৫৬ জন সংবাদটি পড়েছেন

টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা যুব ও ছাত্র সংগঠন–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক (০১) বছরের জন্য ২০২৬–২০২৭ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।
বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জুবায়ের হাসান রুমন। সহ-সভাপতি পদে রয়েছেন ডা. মাহমুদুল হাসান ও ইমরান হাসান বিজয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম শিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ামিন ইসলাম ইমন ও আইরিন সুলতানা নিলা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক কাজল সুত্রধর এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ তাইসান হাবিব প্রিয় ও ফারহান মাহতাব রিফাত নির্বাচিত হন। অর্থ সম্পাদক রেজোয়ানুর রহমান এবং যুগ্ম অর্থ সম্পাদক জহুল ইসলাম মধু।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ধর্ম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক আশা, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রামিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম কবির, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবায়ের ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক তাসিন আহমেদ এবং প্রচার সম্পাদক তামিম মনোনীত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওয়ালী উল্লাহ, সৌরভ, সৌহার্দ ও রাইয়ান তালুকদার।
নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি শিক্ষা, সমাজকল্যাণ, মানবসেবা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে। তারা ভূঞাপুরসহ আশপাশের এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com