টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম। এছাড়াও জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ আলী মাসুম, কোষাধ্যক্ষ আলভী মাহমুদ সহ সম্পাদকমণ্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার মশিউর রহমান আরজু, উত্তর টাঙ্গাইলের ছয়টি উপজেলার সভাপতি সম্পাদক সহ পুস্তক ব্যবসায়ীরা। এ সময় বক্তারা পুস্তক ব্যবসার উন্নয়ন, প্রকাশনা শিল্পের অগ্রগতি এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply