1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গোপালপুরে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪০ জন সংবাদটি পড়েছেন
টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ও ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশের মধ্যে এক জমজমাট টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোপালপুরের নারুচী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর নাজমুল হক জামিল।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, স্ট্যান্ডার্ড ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা মোঃ আলম মন্ডল, বিএনপি নেতা আব্দুল মোন্নাফ সোহেল। এছাড়া গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
টসে জিতে গোপালপুর উপজেলা শিক্ষক দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ১৪ ওভার ৫ বলেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং ৫ উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রধান অতিথি মীর নাজমুল হক জামিল।
এসময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com