1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠিত ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কোরবান আলী তালুকদার
  • প্রকাশের তারিখ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮১৭ জন সংবাদটি পড়েছেন

ভূঞাপুরে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের এবং থানা পুলিশ সদস্য সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- উপজেলার পাথাইলকান্দি বাজারে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি এরকম অসুস্থ গরুর জবাইকৃত মাংস পুনরায় অন্য কোথাও বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com