1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার
  • প্রকাশের তারিখ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮৬ জন সংবাদটি পড়েছেন

ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব রুবেল মন্ডল, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com