1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

জামায়াত ক্ষমতায় গেলে কারো উপর জুলুম-অত্যাচার করা হবে না- হুমায়ুন কবির

কোরবান আলী তালুকদার
  • প্রকাশের তারিখ : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০০৪ জন সংবাদটি পড়েছেন

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারো উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না এবং অন্যায়ভাবে কারো উপর টর্চার করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।

তম

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পথসভায় তিনি এসব কথা বলেন।

এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির বলেন- আমি যদি এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হতে পারি প্রথমে এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো, যুব সমাজকে ধ্বংসের ধ্বংসের হাত রক্ষা করবো এবং সমাজকে মাদকমুক্ত করার জন্য মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন- এদেশে যারাই ক্ষমতায় আসে তারাই হাট দখল, ঘাট দখল ও বিভিন্ন জায়গা দখল করে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামকে নির্বাচিত করলে এসব হাট-ঘাট দখল করবে না। আমরা ভালোবাসা দিয়ে, আমাদের নৈতিক জায়গা থেকে আপনাদের সকল কাজে উন্নয়নে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমির আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা ওলামা বিভাগের কর্মপরিষদ সদস্য ও সভাপতি মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম, ভূঞাপুর পৌরসভা আমির মাওলানা শাহজাহান সরকার, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুর রহমান তালুকদার সেলিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দাসী ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com