টাঙ্গাইলের ভূঞাপুরে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসসি-১৯৯৫ ব্যাচ ভূঞাপুরের এক মহা মিলনমেলা ও আলোচনা সভা।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫ ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্থানীয় রেস্টুরেন্ট ‘ক্যাফে আড্ডা’-তে।
দেশের বিভিন্ন জেলা ও পেশা জীবনের নানা ক্ষেত্র থেকে এসে প্রাক্তন সহপাঠীরা মিলিত হন এই পুনর্মিলনীতে। দীর্ঘ প্রায় তিন দশক পর একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। কেউ শৈশবের স্মৃতি রোমন্থন করেন, কেউ আবার হারানো বন্ধুত্ব ফিরে পাওয়ার আনন্দে ভাসেন।
দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ। উপস্থিতরা জানান, ব্যস্ত জীবনের ফাঁকে এমন পুনর্মিলনী তাদের জীবনে নতুন উদ্দীপনা ও আনন্দ যোগ করেছে।
অনুষ্ঠানে আলোচনায় প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার একটি স্থায়ী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply