1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ পদকের মনোনয়ন দিতে চালানো হচ্ছে প্রচারণা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের তারিখ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪২ জন সংবাদটি পড়েছেন

প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘প্রাণিসম্পদ পদক ২০২৫’ প্রদানের জন্য সারাদেশের ন্যায় যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠান/সংগঠনের মনোনয়ন আহ্বান করছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। এতে ২৩ অক্টোবরের মধ্যে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আবেদন জমার শেষ তারিখ বলা হয়েছে।

মনোনয়নযোগ্য ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে- গবাদিপশু খামার (গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি), পোল্ট্রি খামার (হাঁস, মুরগি, কোয়েল, টার্কি ইত্যাদি), প্রাণিজ ও প্রাণিজাত পণ্য উৎপাদন ও বিপণন, প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান, প্রযুক্তি, নারী ও ক্ষুদ্র খামারিদের ভূমিকা। এতে বলা হয়েছে প্রাণিসম্পদ উন্নয়নে যারা কাজ করছেন, তাদের অবদান জাতীয় স্বীকৃতির আওতায় আনতে আজই আবেদন করুন এবং আপনার অবদানই হতে পারে জাতীয় স্বীকৃতির গল্প।

ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: স্বপন চন্দ্র দেবনাথ বলেন- প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ‘প্রাণিসম্পদ পদক ২০২৫’ প্রদানের জন্য সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠান/সংগঠনের জনসাধারণের কাছ থেকে মনোনয়ন আহ্বান জন্য লিফলেট বিতরণ প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com