1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. syedpreeo@gmail.com : Sama Kantha :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠিত ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা ভূঞাপুরে সাংবাদিকের  মায়ের সুস্থতা কামনায় দোয়া গোপালপুরে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ

কোরবান আলী তালুকদারঃ
  • প্রকাশের তারিখ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৯৮ জন সংবাদটি পড়েছেন

উৎসব উপলক্ষে ” গ্রাহক সেবা পক্ষ” উদযাপনের নিমিত্তে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় সরেজমিনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সারাদিন ব্যাপী এই ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় ৬৮ জন গ্রাহককে মোট ২ কোটি ৬ লক্ষ টাকার ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়।

ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল (উত্তর) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের উপ-পরিচালক শফিউল আলম, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। এসময় ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শস্য, মৎস্য, প্রাণীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণ, দারিদ্র বিমোচন, কৃষি ভিত্তিক, শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে। তিনি আরও বলেন- কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঋণ গ্রহীতা অতি সহজেই ঋণ পেয়ে থাকেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ বলেন- কৃষি ব্যাংক সব সময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। এই ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের গ্রাহকদের জন্যও সরেজমিনে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ১০০% সরকারি প্রতিষ্ঠান। আর এখানে আপনাদের টাকাও ১০০% নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com