1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

ভূঞাপুরে হোমিও চিকিৎসকদের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৯৩ জন সংবাদটি পড়েছেন
টাঙ্গাইলের ভূঞাপুরে হোমিওপ্যাথি চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক, আহসান হাবিব ও ড্রাগ সুপার আবু জাফর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ভূঞাপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা হোমিও চিকিৎসক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া,  সভাপতি ডা. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ডা. ইয়াছির আরাফাত খান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিও চিকিৎসক ও হোমিও ফার্মেসি মালিকগণ।
মতবিনিময় সভায় সহকারি পরিচালক আহসান হাবিব ও ড্রাগ সুপার আবু জাফর উপস্থিত সকল চিকিৎসক ও ফার্মেসি মালিকদের হোমিও ফার্মেসির ড্রাগ লাইসেন্স গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “হোমিও চিকিৎসা একটি ঐতিহ্যবাহী ও কার্যকর পদ্ধতি। তবে সঠিক নিয়ম মেনে লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এই চিকিৎসা সেবাকে আরও স্বচ্ছ ও জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে।”
সভা শেষে অংশগ্রহণকারীরা লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com