1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সমকণ্ঠ ডেস্ক:
  • প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮২ জন সংবাদটি পড়েছেন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ দুই যুগ পর অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।
অভিযানে প্রায় ৫৪টি অ-বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। পথচারী ও শিক্ষার্থীরাও পড়তেন বিপাকে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদসরা।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন,
“আইনের বাইরে গিয়ে কেউ রাস্তার জায়গা দখল করে ব্যবসা বা স্থাপনা গড়ে তুলতে পারবে না। জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com