টাঙ্গাইলের ভূঞাপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর আওতায় দুই বালু ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন।
জানা যায়, উপজেলার মাটিকাটা গ্রামের মৃত ফজর আলী মন্ডলের পুত্র মো: নাজিমুল ইসলাম এবং সার পলশিয়া গ্রামের সেকান্দর আলীর পুত্র মো: শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সঠিক নিয়মনীতি অনুসরণ না করে বালুর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কারণে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় তাদেরকে ভবিষ্যতে সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য চূড়ান্তভাবে সতর্কও করা হয়।
Leave a Reply