ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির হোসেন নামে এক যুবকের ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে সেবন করে আসছিল। পরে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বির হোসেনকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply