টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে মো. উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে দোষী সাব্যস্ত করে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত উমেদ আলী একই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। তিনি বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
Leave a Reply