মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন “দৈনিক মজলুমের কন্ঠ” ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টু।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলুমুজ্জামান তালুকদার সেলু, প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুর রশিদ মিয়া, ফরমান শেখ, শফিউর রহমান, তৌফিকুর রহমান মানিক, আতিফ রাসেল প্রমুখ।
Leave a Reply