টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চর-চিতুলিয়া পাড়া গ্রামে অবস্থিত জামে মসজিদটি গ্রামের সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক আবেগের প্রতীক। টিনের চালা আর সাধারণ কাঠামোয় তৈরি হলেও এর রয়েছে দীর্ঘ ইতিহাস। প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত এই মসজিদটি নদী ভাঙনের কারণে ইতোমধ্যে তিনবার স্থানান্তরিত হয়েছে। সর্বশেষ প্রায় ৩০ বছর আগে বর্তমান স্থানে এটি স্থাপন করা হয়।
গ্রামটি এখন প্রায় নামেই টিকে আছে। যমুনার ভাঙনে গ্রামটি প্রায় বিলীন হলেও মানুষের আবেগ আর ভালোবাসায় মসজিদটি এখনো জীবন্ত। দুস্থ ও চরাঞ্চলের মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দান-অনুদানেই মসজিদের পরিচালনা চলে।
মসজিদের ইমাম সামান্য সম্মানী পেলেও কোনো অভিযোগ নেই তার। ইসলামের খেদমত করাকে তিনি নিজের ঈমানি দায়িত্ব মনে করেন। তিনি সহযোগিতা পেলে মসজিদের পাশাপাশি একটি মাদ্রাসা চালু করতে চান।
মসজিদ কমিটির সভাপতি বলেন, “পুর্বপুরুষদের রেখে যাওয়া এই মসজিদটি আমাদের গর্ব। আমরা চাই এটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হোক, নদী ভাঙনের আতঙ্ক থেকে মুক্ত হোক।”
এলাকাবাসীর আকাঙ্ক্ষা—মসজিদটিকে স্থায়ী জায়গায় স্থাপন করা এবং মক্তব ও মাদ্রাসা চালু করা। তারা সবার সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply