টাঙ্গাইলের ভূঞাপুরে ডিমের মূল্য বেশি নেয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় দুইজন ডিম ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভূঞাপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।
জানা যায়, সকালে বাজারে ডিমের দাম বেশি নেয়া এবং দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বলেন, “অতিরিক্ত দাম আদায় ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসএমকে/সাদী
Leave a Reply