1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভূঞাপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ দুয়ারিজাল ধ্বংস, কারিগরকে উভয়দন্ড

তৌফিকুর রহমান মানিক
  • প্রকাশের তারিখ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১০২ জন সংবাদটি পড়েছেন

ভূঞাপুরে অভিযান চালিয়ে পাঁচ  হাজার  মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়  জাল তৈরির কারিগরকে একবছর কারাদন্ড ও জরিমানা করা হয়।

সোমবার (১৮ ই আগস্ট ) দুপুরে উপজেলার ফলদা এলাকায় একটি মিল কারখানা থেকে এবং দন্ডপ্রাপ্ত ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার  ফলদা দক্ষিণপাড়া আব্দুর রহমান নামের এক ব্যাক্তি একটি লাকড়ির মিলে গোপনে নিষিদ্ধ দুয়ারি জাল তৈরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে জাল তৈরি করার সময় হাতে নাতে আটক করা হয়। এ সময় ঐ কারখানা থেকে অবৈধ দুয়ারিজাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দুয়ারিজাল, কারেন্ট জাল এবং জাল তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় অবৈধ এসব জাল তৈরি ও মজুদের দায়ে পাঁচশত টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদন্ড প্রদান  করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রিমা আক্তার ও থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার জানান, অবৈধ চায়না দুয়ারি জালের ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এসব জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। কিছু অসাধু ব্যক্তি এসব জাল দিয়ে পোনা মাছ ধরছে—এমন খবরের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ  হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জনসম্মুখে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া হাতেনাতে আটক করা ব্যাক্তিকে এক বছরের কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আব্দুর রহমান নামের এক ব্যাক্তির কারখানায় নিষিদ্ধ দুয়ারি জাল এবং জাল তৈরির সময় সরঞ্জামসহ হাতে নাতে আটক করা হয়। তিনি গোপনে ঐ কারখানায় নিষিদ্ধ জাল তৈরি করে আসছিলেন। পরে তার বাড়ি থেকেও বিপুল পরিমান দুয়ারিজাল ও কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরি এবং মজুদের দায়ে তাকে এক বছরের কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com