1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. developer1699@outlook.com : developer16 :
  3. syedpreeo@gmail.com : Sama Kantha :
  4. techsupport5986@gmail.com : techsupport59 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূঞাপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালিহাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন ভূঞাপুর ঈদকে ঘিরে ইউএনও মাহবুব হাসানের কঠোর সতর্কবার্তা ভূঞাপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার সাফল্যের ঝলক ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই ঘাটাইলে গণহত্যা দিবস ও  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভূঞাপুরে উপজেলা প্রশাসনের অভিযান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠি ঘাটাইলের ছনখোলা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

সংবাদদাতার নাম :
  • প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৮৫ জন সংবাদটি পড়েছেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত যুবকের চাচা রফিকুল ইসলাম জানান, রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে। তাঁর মা-বাবা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে একাই থাকতেন এবং নিজেই রান্নাবান্না করে খেতেন।

আজ দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন, তা খোলা। তিনি ঘরে ঢুকে দেখতে পান, খাটের ওপর রক্ত এবং রাকিবের মুখ বালিশ দিয়ে ঢাকা।

পরে বালিশ সরিয়ে দেখেন রাকিবের গলাকাটা নিথর দেহ পড়ে রয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, রাকিব ভালো ছেলে ছিল। তবে রাতে তাঁর বাসায় বন্ধুবান্ধব আসতেন, আড্ডা দিতেন। তাঁদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিব নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com