ছয়ানী বকশিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মমতাজ বেগম ফলাফল ঘোষণা করেন।
সাধারণ অভিভাবক সদস্য পদে নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, মোঃ রকিবুল হোসেন (শহিদুল) ও মোঃ রিপন মিয়া এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ আলেয়া খাতুন নির্বাচিত হন।
![]()
সকাল থেকেই মাদ্রাসা ক্যাম্পাস ছিল উৎসবমুখর। নির্ধারিত সময় বিকাল ৪টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিজয়ীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। প্রিজাইডিং অফিসার জানান, নির্বাচন স্বচ্ছ ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ আশা করছে, নবনির্বাচিতরা প্রতিষ্ঠান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
Leave a Reply